কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মিল্ক ফিডিং ও প্রতিযোগিতা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে স্কুল মিল্ক ফিডিং, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৪০০ শিক্ষার্থীকে নিয়ে এই আয়োজন করে জেলা প্রাণিসম্পদ দপ্তর, কুড়িগ্রাম। এতে অর্থায়ন করেছে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, উপ-পরিচালক (কৃত্রিম প্রজনন) ডা. মো. আব্দুল আজিজ প্রধান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কামরুল ইসলাম এবং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুন্নবী মিয়া প্রমুখ।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, সপ্তাহজুড়ে জেলার প্রতিটি উপজেলায় বিভিন্ন আয়োজন চলমান রয়েছে। এর অংশ হিসেবে আজ বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থীদের স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়াও প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, চতুর্থ ও পঞ্চম শ্রেণির জন্য কুইজ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *