কুড়িগ্রামে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘মানবিক কুড়িগ্রাম’-এর আত্মপ্রকাশ

কুড়িগ্রাম প্রতিনিধি

সবার সাথে – সবার পাশে” — এই স্লোগানকে ধারণ করে কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘মানবিক কুড়িগ্রাম’

শুক্রবার (তারিখ উল্লেখযোগ্য নয়) সন্ধ্যা ৭টায় কুড়িগ্রাম বিজয়স্তম্ভ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত, অসহায়, প্রতিবন্ধী, বিধবা, অবহেলিত নারী ও ছিন্নমূল শিশুদের সহযোগিতা ও পুনর্বাসন করা।

সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান পিয়াল
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সাংবাদিক মনোয়ার হোসেন লিটন, মাহাবুবুর রহমান, স্বর্ণ ব্যবসায়ী আব্দুল মালেক ও সাংবাদিক বুলবুল ইসলাম
সংগঠনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাসেল

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— শিক্ষক মিজানুর রহমান, ব্যবসায়ী শাহীনুর রহমান শাহীন, আব্দুস সাত্তার, রমজানআল আমিন

আয়োজকরা জানান, “মানবিক কুড়িগ্রাম” সমাজের বিভিন্ন স্তরে মানবিকতা, সহমর্মিতা ও ইতিবাচক পরিবর্তন আনতে নিরলসভাবে কাজ করে যাবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *