নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ৩১ আগস্ট ২০২৫ (রবিবার):
রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানাধীন শহীদ হাসান আলী লেনে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী গত রাত আনুমানিক ৪টার দিকে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আলাউদ্দিন আলার বাসভবন ঘেরাও করা হয়। তবে আলাউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী সন্দেহভাজন চারজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নাজমা বেগম (৪৫), মো. সুমন (২৭), মো. শাওন (২৮) এবং মো. সাগর (২৯)।
অভিযান শেষে তল্লাশির মাধ্যমে ১টি ৯ মি.মি. বেরেটা পিস্তল, ১টি .২২ এলআর পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৪টি দেশীয় রামদা, ২টি চাইনিজ কুড়াল, ৪টি দেশীয় ছুরি, ১ বক্স বোমা তৈরির স্প্লিন্টার, ৩টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন, ৪টি জাতীয় পরিচয়পত্র এবং ২টি ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অবৈধ অস্ত্র, বিস্ফোরক এবং সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।