খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে নিয়াজ মখদুম ও জোবায়ের আল ফাহিমের উদ্যোগে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শাখা যুগ্ম আহ্বায়ক নিয়াজ মখদুম ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জোবায়ের আল ফাহিমের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) আসরের নামাজের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সংলগ্ন আমিন মোহাম্মদ মাদ্রাসায় এতিম শিশুদের নিয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন আয়োজকরা।

আয়োজক নিয়াজ মখদুম ও জোবায়ের আল ফাহিম বলেন, “বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এতিম শিশুদের সঙ্গে সময় কাটানো এবং তাদের জন্য দোয়া ও খাবারের আয়োজনের মাধ্যমে আমরা মানবিক ও সামাজিক দায়বদ্ধতা পালনের চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করছি।”

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *