বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিজয়নগরের হোটেল অরনেট বলরুমে শুক্রবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ (বিজেইউসি)-এর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ-২০২৬ সম্মেলন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেইউসির সভাপতি রাজু আলীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ, বৌদ্ধতাত্ত্বিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া

স্বাগত বক্তব্য প্রদান করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব মীর আব্দুল আলীম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব এবং দৈনিক স্বদেশ বিচিত্রা-এর সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বাংলাদেশ এডিটর ফোরামের মহাসচিব ও ডেইলি প্রেজেন্ট টাইম-এর প্রকাশক ওমর ফারুক জালাল, দৈনিক সকালের সময়-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ফারুক হোসেন, মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি সাইদ মাহমুদ, মাসিক মানবাধিকার খবর-এর সম্পাদক ও প্রকাশক মো. রিয়াজ উদ্দিন, বিজেইউসির স্থায়ী পরিষদের সদস্য কাজী ফারুক, লায়ন মোহাম্মদ বশিরুজ্জামান, মো. শফিকুর রহমানমো. দুলাল হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজেইউসির প্রতিষ্ঠাতা মহাসচিব মোক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক জহিরুল কাইয়ুম মিঠু

এ সময় উপস্থিত ছিলেন বিজেইউসির প্রথম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রোকনুজ্জামান রকি ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানমফিজুর রহমান কাজল, যুগ্ম মহাসচিব রফিকুল হুদা বাবু, সায়েম ইসলাম টুটুল, রিফাত মাহবুব সাকিব, জাহিদুর রহমান মিঠু, সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন, মো. জামাল হোসেন আলম, তন্ময় মাহমুদ, প্রচার সম্পাদক অলোক বসু, দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিল্টন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবিনা সোমা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন উজ্জ্বল, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রব, কার্যনির্বাহী সদস্য ইকবাল খালেকপ্রীতিকা ইসলামসহ বিজেইউসির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সম্মেলনের দ্বিতীয় পর্বে বিজেইউসির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন বিজেইউসির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান

সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *