প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রকাশ করে রাজধানী ঢাকায় একটি বর্ণাঢ্য স্বাগত মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

গতকাল ১৩ জুন (শনিবার) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্যোগে রাজধানীর কাকরাইল মোড় থেকে এই স্বাগত মিছিলটি শুরু হয়। মিছিলটি পল্টনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিনের নেতৃত্বে উক্ত মিছিলে সংগঠনের শীর্ষ ও মাঝারি সারির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল ও শফিউদ্দিন সেন্টু; যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ ও নাসিমা আক্তার শিমু; সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান; সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব এবং দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা প্রস্তাবিত বাজেটকে গণমুখী আখ্যা দিয়ে এর সফল বাস্তবায়ন কামনা করেন এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রায় স্বেচ্ছাসেবক দলের পূর্ণ সমর্থনের প্রত্যয় ব্যক্ত করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *