ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে সভাপতি শামীম মাহমুদকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র অঙ্গ ও সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত শামীম মাহমুদকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রজীবন থেকেই রাজনীতির মাঠে সক্রিয় শামীম মাহমুদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথের একজন লড়াকু কর্মী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি ব্যক্ত করে শামীম মাহমুদ বলেন,
“দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে দেশের স্বার্থে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকব।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *