মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম আবু জাফর মোঃ জাহিদ হোসেনের গর্ভধারিণী মা মরহুমা জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) বাদ জুমা হাকিমপুর উপজেলার হিলি মডেল মসজিদ ও ক্বাছিমিয়া এতিমখানা মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুমা জেবুন্নেছার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হিলি উত্তর মাঠপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ শফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, এনটিভির হিলি প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মরহুমা জেবুন্নেছার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।