বস্তুর উর্ধ্বে মানবসত্তার প্রবক্তা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত

নিজস্ব প্রতিবেদক

বস্তুর ঊর্ধ্বে মানবসত্তার দর্শনে বিশ্বাসী ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় ঢাকা–১২ আসনে মানবতা ভিত্তিক রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশের উদ্যোগে গণমিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৩টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী সালমা আক্তারের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।

তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনে থেকে শুরু হওয়া গণমিছিলটি হলিক্রস, তেজকুনিপাড়া, লোকাস মোড়, নাখালপাড়া রেলগেট হয়ে নাবিস্কো মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় প্রার্থীর সমর্থনে লিফলেট বিতরণ করা হয় এবং দলীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

গণসংযোগকালে ইনসানিয়াত বিপ্লবের নেতারা মানবতার রাজনীতি ও মানবিক রাষ্ট্রব্যবস্থার ধারণা তুলে ধরেন। বক্তারা বলেন, মানবতার রাষ্ট্র মানে সব মানুষের নিরাপত্তা, জীবন ও স্বাধীনতা নিশ্চিত করা। এই রাষ্ট্রব্যবস্থায় ধর্ম, বর্ণ, জাতি বা গোষ্ঠীর ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না এবং রাষ্ট্রের মালিক হবে সব মানুষ।

তারা আরও বলেন, মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই খুন, জুলুম, রাষ্ট্রীয় সন্ত্রাস ও স্বৈরাচার থেকে মুক্তি সম্ভব। মানবতার রাজনীতির বাইরে সব ধরনের একক গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি মানবজীবনের সংকট ও অশান্তির কারণ বলে দাবি করেন বক্তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে সর্বজনীন মানবিক রাজনীতিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *