নিজস্ব প্রতিবেদক- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৮ আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে ভোট চেয়েছেন ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাদবর।তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় গণসংযোগ চালাচ্ছেন এবং ভোটারদের কাছে প্রার্থীর নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরছেন।প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আবুল হোসেন মাদবর বলেন, এস এম জাহাঙ্গীর হোসেন জনগণের সঙ্গে সম্পৃক্ত একজন নেতা। তিনি মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাস করেন। এ কারণে ভোটারদের কাছে তার পক্ষে সমর্থন চাওয়া হচ্ছে।তিনি আরও বলেন, দেশের মানুষ ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করছে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।বিএনপি নেতা আবুল হোসেন মাদবর জানান, গণসংযোগে সাধারণ মানুষের অংশগ্রহণ ও আগ্রহ তাদের উৎসাহিত করছে। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।