আত্রাইয়ে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে কুপিয়ে জখম করল ভাসুর

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে স্বামীর পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় আঁখি খাতুন নামে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও হাসুয়া দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তার আপন ভাসুর আনোয়ার হোসেনের বিরুদ্ধে। গত ২২ জানুয়ারি রাতে উপজেলার বিশা উত্তর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী আঁখি খাতুন জানান, তার ভাসুরের বিবাহিত শালীর সঙ্গে তার স্বামী দীর্ঘ দিন ধরে পরকীয়ায় লিপ্ত। এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। ঘটনার রাতে শ্বশুর, শাশুড়ি ও জা মিলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং একপর্যায়ে ভাসুর আনোয়ার হোসেন হাসুয়া দিয়ে তার মাথায় কোপ মারে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এলাকাবাসীরা জানান, আঁখির স্বামীর পরকীয়া নিয়ে এর আগে গ্রামে সালিশও হয়েছে। নির্যাতনের দিন আঁখির চিৎকারে তারা এগিয়ে এলে ভাসুর আনোয়ার হোসেন উল্টো বাধা ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় আত্রাই থানায় মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *