পল্লবীতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক- ঢাকা, ১৯ ডিসেম্বর ২০২৫:
রাজধানীর পল্লবীর আলুপট্টি এলাকায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোররাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি পরিত্যক্ত দালান থেকে ৩টি রিভলবার, ১টি ককটেল বোমা, ৭৩ রাউন্ড গোলাবারুদ, ৩০ গ্রাম গান পাউডার এবং বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *