কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত স্টেকহোল্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনভর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.বি.এম কুদরত-এ-খুদা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং এসডিএফ-এর জেলা কর্মকর্তা শহিদুল ইসলাম।
কর্মশালায় এসডিএফ-এর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এর মধ্যে ছিল—সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ ক্ষুদ্র অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমন্বিত পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন।