কুড়িগ্রামে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

কুড়িগ্রাম প্রতিনিধি
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে কুড়িগ্রামে শুরু হয়েছে ৭ দিনব্যাপী জেলা বৃক্ষ মেলা।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শহরের আউটার স্টেডিয়ামে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান এবং উপ বন সংরক্ষক ও বিভাগীয় বন কর্মকর্তা (সামাজিক বন বিভাগ, রংপুর) মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান। মেলার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা।

এছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম (ভারপ্রাপ্ত) বন কর্মকর্তা মো. সাদিকুর রহমানসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

মেলায় ২৮টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির চারা ও বনজ পণ্য প্রদর্শিত হচ্ছে। উদ্বোধন শেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন। মেলা চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *