কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ওয়াহিদুজ্জামানের বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিবাগত রাতে সরকারি কলেজের অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আহসানুর আরিফিন, সহকারী অধ্যাপক আক্তারুল ইসলাম বুলবুল, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়, সহকারী শিক্ষক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সহকারী শিক্ষক ইমরুল কায়েস মিরনসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বিচার বিভাগের সেবায় ওয়াহিদুজ্জামানের ভূমিকা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন। তারা বলেন, স্বল্প সময়েও তিনি কর্মদক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
বিদায় বেলায় যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ ওয়াহিদুজ্জামান বলেন,
“মাত্র আট মাস আগে কুড়িগ্রামে যোগদান করি। কুড়িগ্রামের মানুষের সরলতা, আন্তরিকতা ও সহযোগিতার মনোভাব আমার হৃদয়ে চিরস্থায়ী স্মৃতি হয়ে থাকবে। জীবনে কখনো সুযোগ হলে আবারও এ জেলার মানুষের সেবা করতে আসতে চাই।”
অনুষ্ঠানটি স্মৃতিময় পরিবেশে শেষ হয়।