কুড়িগ্রাম প্রতিনিধি:
“জীবন ব্যাপী ডায়াবেটিস” শ্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ গোলাম রসুল রাখি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- মোঃ রেজাউল করিম, ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা
- মোকলেছুর রহমান, এলাকা ব্যবস্থাপক, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি
- আবু জাহিদ, ব্র্যাক প্রতিনিধি
- মোঃ রুবেল, ব্র্যাক প্রতিনিধি
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় ডায়াবেটিসের কারণ, প্রতিরোধ, সচেতনতা ও জীবনধারার পরিবর্তনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।