কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দূর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালন করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, সাইয়েদ আহমেদ বাবু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, রেডক্রিসেন্ট কর্মীসহ জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *