নিজস্ব প্রতিবেদক:
তেজগাঁও থানা ছাত্রদলের ২৫ নম্বর ওয়ার্ড ইউনিটের উদ্যোগে প্রাণবন্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষা, ঐক্য, প্রগতি”—এই শ্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় ছাত্রদলের নেতাকর্মীরা সংগঠনের ঐতিহ্য, আদর্শ ও আগামী দিনের পথচলা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাহউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন।
কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল মনসুর খান দীপক, সাবেক সভাপতি (অবিভক্ত) ঢাকা মহানগর উত্তর ছাত্রদল; সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল ভূঁইয়া রবি; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু; সাংগঠনিক সম্পাদক সাগর আহমেদ মেহেদী হাসান মিম; সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক সুমন, ফখরুল ইসলাম ফাহাদ, ইমাম হোসেন নির্জন, আসাদুল শিকদার, ইমরান খান সনি প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাছির হাসান সোহাগ, আসাদুজ্জামান, আব্দুল হালিম ও ইউসুফ আহম্মদ ইরফান।
সভায় সভাপতিত্ব করেন তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি মোঃ আকতার হোসেন ফরাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম রাজন।
বক্তারা বলেন, ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের ছাত্রসমাজের গণতান্ত্রিক অধিকার ও জাতীয় চেতনা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা আরও বলেন, শিক্ষা ও সংগঠনের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে আরও শক্তিশালী করতে হবে।
সভা শেষে তেজগাঁও থানা ছাত্রদলের নেতাকর্মীদের ‘জিন্দাবাদ’ স্লোগানে সমগ্র প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে, যা উদ্দীপনা ও ঐক্যের প্রতীক হয়ে ধ্বনিত হয়।