অনিন্দ্য ইসলাম অমিত প্রতিমন্ত্রী হওয়ায় যশোরে আইনজীবী ফোরামের মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক | যশোর

যশোর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উকিল বারের সামনে আইনজীবী ফোরামের তরুণ নেতারা সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে এই মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য মুক্তাদিরুল হক মুক্তাসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বোরহান সিদ্দিকী, অ্যাডভোকেট ফিরোজ হক, অ্যাডভোকেট সোনিয়া শারমিন, অ্যাডভোকেট ফারহানা বন্যা, অ্যাডভোকেট মেহেন নিগার সাকি, অ্যাডভোকেট ফরিদ হোসেন এবং অ্যাডভোকেট শাহনাজ জিনা।

এ সময় সাধারণ পথচারীরা স্বতঃস্ফূর্তভাবে মিষ্টি বিতরণে অংশ নেন এবং নবনিযুক্ত প্রতিমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আইনজীবী নেতারা তাদের প্রতিক্রিয়ায় বলেন, অনিন্দ্য ইসলাম অমিতের সুযোগ্য নেতৃত্বে দেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ইতিবাচক পরিবর্তন আসবে। একইসঙ্গে তিনি যশোরের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *