লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে দ্রুতগতির একটি ড্রাম্পট্রাক চাপায় আফরিন আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালক মো. রাজু গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শহরের এলজিইডি ভবন সংলগ্ন লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে এবং স্থানীয় ‘কাকলী শিশু অঙ্গন’ বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অটোরিকশাযোগে আফরিন স্কুলে যাচ্ছিল। পথে এলজিইডি ভবন এলাকায় একটি বেপরোয়া গতির ড্রাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আফরিন ও চালক রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চালক রাজুর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাম্পট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
আ