নলছিটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি | মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় হামিদুল ইসলাম খান সোহাগ নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি পৌরসভা এলাকার নাঙ্গুলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগ ওই গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে।

নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝালকাঠি সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আজ শনিবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *