নারায়ণগঞ্জ প্রতিনিধি: এইচ এম আমজাদ মোল্লা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জে ঝাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যে ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা আজো বিএনপি ধারণ করে আছে। মহিলা দলের নেতা-কর্মীরা সবসময়ই গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার জন্য নারী কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মহিলা দলের প্রতিটি নেত্রী ও কর্মীকে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।