রাজশাহী-৬ আসনে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা নির্বাচন অফিস থেকে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর হাতে প্রতীকের চিঠি তুলে দেওয়া হয়।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এই আসনে এবার মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নাজমুল হক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির ইকবাল হোসেন (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুস সালাম সুরুজ (হাতপাখা)।

বাঘা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন।

প্রতীক বরাদ্দের পর থেকেই নির্বাচনী এলাকায় প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *