কুড়িগ্রাম-২ আসনে ঈগল প্রতীক পেলেন এবি পার্টির নজরুল ইসলাম

কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম খান (ডা. নজরুল) ‘ঈগল’ প্রতীক বরাদ্দ পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ তাঁর হাতে প্রতীক বরাদ্দের চিঠি তুলে দেন।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-২ (সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনেই প্রার্থীর সংখ্যা ৮ জন।

প্রতীক পাওয়ার পর ডা. নজরুল ইসলাম খান কুড়িগ্রাম-২ আসনের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। আজ থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *