বিরামপুরে দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল আজাদ রিপন (৪৮) এবং বরিশাল জেলার উজিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুল রহমান ইকবাল (৫৪)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে বিরামপুর উপজেলার ভেলারপার ব্রিজের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে, ভেলারপার ব্রিজের পাশে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ৫৪ ধারায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে।”

গ্রেফতারকৃত মাহমুদুল আজাদ রিপন বরগুনা পৌরসভার চরকলোনি এলাকার মো. আজাহার আলীর ছেলে এবং হাফিজুল রহমান ইকবাল বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকাবী গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।

ওসি মমতাজুল হক আরও জানান, “গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *