কুড়িগ্রামে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে বিএনপির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিমখান ইউনিয়ন পরিষদ চত্বরে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ।

নাজিমখান ইউনিয়ন বিএনপির আহবায়ক বাদশা বকশির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, সদস্য নজরুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে ২৬ নম্বর দফা—সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প। বিএনপি সর্বদা সাধারণ জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে চিকিৎসা সেবা দিতে আমরা সবসময় প্রস্তুত আছি।”

ফ্রি মেডিকেল ক্যাম্পে ওই ইউনিয়নের প্রায় চার শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *