নলছিটিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে কৃষকলীগ ও যুবলীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি | মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এর আওতায় কৃষকলীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সম্পর্কে বাবা ও ছেলে।

সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ভোররাতে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে নলছিটি থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন: ১. মো. রাজ্জাক সরদার: সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ২. মো. রাসেল সরদার: রাজ্জাক সরদারের ছেলে এবং একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝালকাঠি সদর থানায় দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার সকালেই তাদের আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, জেলাজুড়ে অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *