কুড়িগ্রামে এবি পার্টি’র উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়াস্থ এবি পার্টির জেলা কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালীটি বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পার্টি কার্যালয়ে এসে শেষ হয়।

র‍্যালীতে নেতৃত্ব দেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও এমপি প্রার্থী মোঃ নজরুল ইসলাম খাঁন (ডাঃ নজরুল)। এ সময় উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক পনির উদ্দিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব একরাম আলী, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, কুড়িগ্রাম সদর উপজেলা আহ্বায়ক শফিকুল ইসলাম লিটন, উলিপুর উপজেলা আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, কুড়িগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল জলিল, ছাত্রপক্ষের নেতা মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অর্ধশতাধিক নেতাকর্মী।

র‍্যালীতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং বিজয়ের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *