কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত মমতাজের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রাম প্রতিনিধি, ১২ নভেম্বর ২০২৫:
“তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক”— এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপির কর্মী-সমর্থকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন—
রৌমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন,
বন্দবেড় ইউনিয়ন কৃষকদলের সভাপতি রমিজ উদ্দিন,
রৌমারী সদর ইউনিয়ন মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আয়শা বেগমসহ বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন,
“আমরা ধানের শীষে ভোট দেব এবং ধানের শীষের পক্ষে মাঠে কাজ করে যাব। মহিলা দলের নেত্রী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার দাবি জানাই।”

তারা আরও বলেন,
“এই আসনে একই পরিবার থেকে একজন জামায়াতের ও আরেকজন বিএনপির প্রার্থী হওয়ায় সাধারণ ভোটার বিভ্রান্ত। তাই মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দিলে নিশ্চিতভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মমতাজ হোসেন লিপি বলেন,
“বিক্ষোভ মিছিল হয়েছে জেনেছি। কর্মী-সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন দাবি করেছেন। আমাকে মনোনয়ন দিলে শতভাগ নিশ্চিতভাবে কুড়িগ্রাম-৪ আসনে জয়লাভ করব।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *