কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৮ লাখ টাকা

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম ২২ বিজিবির কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের প্যান্ট পিস ও গরু আটক করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন,
“চোরাচালান দমনে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাকারবারিদের আইনের আওতায় আনতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *