মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক: **ঢাকা, ২ নভেম্বর ২০২৬:** জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ট্রেনিং সেন্টারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২, ইকুরিয়া, কেরানীগঞ্জের উদ্যোগে এবং সিআইপিআরবি-এর সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়।

স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের আওতায় পেশাদার চালকদের ডায়াবেটিস, দৃষ্টিশক্তি ও উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। পাশাপাশি সুস্বাস্থ্য বজায় রাখা, শারীরিক সক্ষমতা সম্পর্কে সচেতন থাকা এবং নিরাপদে যানবাহন চালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

আয়োজকরা জানান, একজন সুস্থ, সচেতন ও দক্ষ চালক নিরাপদ সড়ক নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চালকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।

এ বছরের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য— **“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”**।

সুস্থ চালক, নিরাপদ সড়ক—ট্রাফিক আইন মেনে চলুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা