হাজিরপাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা: জনগণের সেবক হতে চান সাবেক ছাত্রনেতা ইয়ামিন মুন্না

মো: ইসমত দোহা, লক্ষ্মীপুর

হাজিরপাড়া ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ইয়ামিন মুন্না। একই সঙ্গে তিনি বলেন, “আমি জনগণের সেবক হতে চাই।”

ইয়ামিন মুন্না, পিতা হিরন মিয়া, ঐতিহ্যবাহী চরচামিতা বাদশা মিয়া বাড়ির সন্তান এবং হাজিরপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ১১ নম্বর হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গত দুই বছর ধরে এলাকায় নিয়মিত প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় জনগণের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি।

রাজনৈতিক জীবনে তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং সদর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পারিবারিকভাবে মানুষের পাশে দাঁড়ানোর ঐতিহ্য বহন করে তিনি নিয়মিত সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় তিনি ব্যক্তিগত অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়া ঈদ, পূজা-পার্বণসহ বিভিন্ন সময়ে নিজের উদ্যোগে সহযোগিতা করে আসছেন।

ইয়ামিন মুন্না বলেন, জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শ ধারণ করে তিনি আরও ব্যাপকভাবে জনগণের সেবা করতে চান। এজন্য আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *