মিরাজ ইসলাম:
রাজধানীর কাওরান বাজার-এর চারুলতা রেস্টুরেন্ট-এ ১২ মার্চ ঢাকা উত্তর সাংবাদিক ফোরাম-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অলিউর রহমান, অধ্যাপক, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আশরাফুল ইসলাম, সাংবাদিক দৈনিক ইত্তেফাক ও ঢাকা উত্তর সাংবাদিক ফোরামের সভাপতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিতাভ হাসান, সাংবাদিক ডিবিসি নিউজ ও ঢাকা উত্তর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বার্তা সম্পাদক, আরটিভি; অশোক ধর, সম্পাদক ও প্রকাশক দৈনিক স্বদেশ বিচিত্রা; মো. ফারুক হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক দৈনিক সকালের সময়; নুর আলম শেখ, কান্ট্রি এডিটর, দৈনিক সকালের সময়; শেখ নাজিবুর রহমান নাজমুল, বিশেষ প্রতিবেদক দৈনিক আজকের সংবাদ; রিয়াজ উদ্দিন, সম্পাদক মানবাধিকার খবর; দিলিপ দাস, সহ-সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রা; মিরাজ হাসান, সিনিয়র রিপোর্টার উন্নয়নে বাংলাদেশ; প্রবীণ সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাব-এর সদস্য আতিকুল ইসলাম; রোমানা (বিটিভি), লিজা (বিটিভি), বিউটি রানী (সকালের সময়), জামাল শিকদারসহ সংগঠনের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আশরাফুল ইসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং সংগঠনকে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সিনিয়র সহ-সভাপতি অশোক ধর বলেন, ঢাকা উত্তর সাংবাদিক ফোরামের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে হবে।
ইফতার মাহফিলে উপস্থিত সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। ইফতার শেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।