চন্দ্রগঞ্জে প্রভাতী সংঘের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো. ইসমত দোহা, লক্ষ্মীপুর প্রতিনিধি:
চন্দ্রগঞ্জ বাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রভাতী সংঘ-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি কবির হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা প্রভাতী সংঘের অতীত কার্যক্রম তুলে ধরে বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন স্থানীয় পর্যায়ে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তবে গত প্রায় ১৮ বছর রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সংগঠনের কার্যক্রম কিছুটা স্থবির হয়ে পড়লেও সম্প্রতি আবারও নিজস্ব কার্যালয়ে সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সংগঠনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম রুমনসহ অন্য নেতৃবৃন্দ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *