মাসুদ রানা, কুড়িগ্রাম প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সংগ্রহ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় ফায়ার সার্ভিস মার্কেটে কুড়িগ্রাম এনসিপির জেলা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া।
কর্মসূচির প্রথম দিনেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এবং তিনশতাধিক নতুন সদস্য ফরম পূরণ করেছেন। এনসিপি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মাসুম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব ও জেলা দপ্তর সম্পাদক শাহজাহান আলী সুমন, সদর উপজেলা আহ্বায়ক এম আর রাজু আহমেদ রাজ্জাক, পৌর আহ্বায়ক লাভলু মিয়া সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১২ মার্চ থেকে শুরু হওয়া এই সদস্য সংগ্রহ সপ্তাহ আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।