ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি মেহেদী, সম্পাদক রিমন

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীতে অধ্যয়নরত পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শিক্ষার্থীদের অন্যতম সংগঠন ‘ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৬-২৭ বর্ষের নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান মাল সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ রিমন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৯ মার্চ ২০২৬) রাজধানীর কাওরানবাজারের চারুলতা রেস্তোরাঁয় এক ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের বিদায়ী কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান মালের সঞ্চালনায় অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ ও প্রধান উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান মাতুব্বর ইকো।

কমিটির অন্যান্য পদের তালিকা: নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে দায়িত্ব পেয়েছেন:

  • সিনিয়র সহ-সভাপতি: মোঃ মেহেদী হাসান (ঢাকা কলেজ)
  • সহ-সভাপতি: মামুন আকন (ঢাকা বিশ্ববিদ্যালয়)
  • সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: হৃদয় হাসান মুন্না (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)
  • যৌথ সাধারণ সম্পাদক: রেদোয়ান ইসলাম (সাউথইস্ট বিশ্ববিদ্যালয়) ও মোঃ মনির (ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়)
  • ১নং সাংগঠনিক সম্পাদক: মোঃ সাজিদ সিদ্দিক (সাউথইস্ট বিশ্ববিদ্যালয়)
  • ২নং সাংগঠনিক সম্পাদক: কে এম কামরুল হাসান (দনিয়া কলেজ)
  • দপ্তর সম্পাদক: মোঃ শামিম রেজা (ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়)
  • প্রচার সম্পাদক: মোঃ মুয়াজ মাতুব্বর (ঢাকা সিটি কলেজ)

ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির নির্বাচন ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান মাতুব্বর ইকো, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মোঃ জামাল উদ্দিন খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কে এম জোবায়ের এজাজ, মৎস্যজীবী দল কেন্দ্রীয় নেতা তরিকুল ইসলাম মধু, দুর্নীতি দমন কমিশনের পরিচালক মোঃ জহিরুল হুদা জালাল, অ্যাডভোকেট আবু হানিফ, মঠবাড়িয়া উপজেলা বিএনপি নেতা মোঃ খলিলুর রহমান খোকন, সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সওগাতুল ইসলাম সাগীর, উপজেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট উম্মে সালমা সুমি।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও রূপনগর থানা যুবদলের আহ্বায়ক মোঃ সোয়েব খান, যুবদলের কেন্দ্রীয় নেতা মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফিজ, মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদ্য সাবেক সদস্য সচিব মোঃ তাহসিন জামান রুমেল, বাংলাভিশন–এর সিনিয়র সাংবাদিক নিয়াজ মাখদুম, সাংবাদিক নেতা মোঃ সিদ্দিকুর রহমান, দৈনিক আমাদের কণ্ঠ–এর নির্বাহী সম্পাদক মিয়াজী সেলিম আহমেদ, এ্যাব নেতা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সোহাগ, সরকারি তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক আবুল কাশেম, শিক্ষাবিদ মোঃ তসলিম আহমেদ তুহিন।

এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা ফেরদৌস আহমেদ লিটন, এনায়েত হোসেন ফোরকান, উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মিরাজ, উপদেষ্টা মোঃ রাসেল সবুজ, মোঃ তারেক খান অভি, মোঃ শাহাদত হোসেন খান আল-আমীন, জায়েদ গাজী, বাংলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি প্রদীপ কুমার হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুন খান এবং নাদিরা লিটন জুঁই প্রমুখ।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেছেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *