মো: ইসমত দোহা, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরে একটি দেশীয় তৈরি এলজি ও ৫ রাউন্ড কার্তুজসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ ২০২৬) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ মান্দারী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. বেলাল হোসেন ওরফে হেঞ্জা (৪৮), পিতা: সাহাব উদ্দিন, গ্রাম: পাঁচঘরিয়া, চাটখিল, নোয়াখালী। ২. মো. আরিফ (৩৬), পিতা: নুরুল ইসলাম, গ্রাম: চরমনসা, লক্ষ্মীপুর সদর। ৩. মো. ফাহিম (২১), পিতা: নুর হোসেন, এলাকা: রাজিবপুর, লক্ষ্মীপুর পৌরসভা।
অভিযানের বিবরণ: পুলিশ জানায়, ডাকাত দলটি সিএনজিযোগে কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে যাচ্ছিল। মান্দারী বাজারে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় তৈরি এলজি এবং ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের বক্তব্য: লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঝটিকা অভিযান চালিয়ে অস্ত্রসহ এই অপরাধীদের আটক করা হয়েছে। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতরা এলাকায় চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।