কাতারে রাষ্ট্রীয় মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, প্রবাসে ভাষা ও সংস্কৃতির উজ্জ্বল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

কাতারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। Embassy of Bangladesh in Doha–এর আয়োজনে এবং মান্যবর রাষ্ট্রদূত Hazrat Ali Khan–এর উদ্যোগে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত নবনির্মিত নান্দনিক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এবারই প্রথমবারের মতো দূতাবাস প্রাঙ্গণে স্থায়ী ও দৃষ্টিনন্দন শহীদ মিনার নির্মাণ করায় প্রবাসী বাংলাদেশিরা স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সঙ্গে শ্রদ্ধা নিবেদন করতে পারেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহান ভাষা আন্দোলনের ইতিহাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বৈশ্বিক গুরুত্ব এবং বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রবাসেও ভাষা ও সাংস্কৃতিক চেতনাকে ধারণ করাই ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান।

দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে। এতে কাতারে অবস্থানরত বিভিন্ন কমিউনিটি নেতা, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিও অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

রাষ্ট্রদূত ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মতবিনিময় ও পরিচয় পর্বে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সহকারী সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। তিনি একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা Bureau of Social Watch–এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানটি প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও ভাষা আন্দোলনের চেতনা লালনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *