‘ওসমান হাদির জন্মভূমিতে বেড়ে উঠেছেন আপনারা’— নলছিটিতে সাদিক কায়েম

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

“আপনারা এমন এক ভূখণ্ডে বেড়ে উঠেছেন, যেখানে শহীদ ওসমান হাদির জন্ম। আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী যে আন্দোলন ওসমান হাদি শুরু করেছিলেন, সেই আন্দোলন আমাদের এগিয়ে নিতে হবে।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠির নলছিটিতে আকস্মিক সফরে এসে সরকারি নলছিটি মার্চেন্টস মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, “শহীদ ওসমান হাদি আমাদের যে ইনসাফের লড়াই দেখিয়ে গেছেন, যে আজাদির লড়াই দেখিয়ে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিরোধের পথ দেখিয়ে গেছেন—সেই লড়াই আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। আমরা অবিলম্বে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারের দাবি জানাই।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি–২ আসনের ১১ দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিম, শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি প্রমুখ।

পরে সাদিক কায়েম ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *