নিজস্ব প্রতিবেদক:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের ৭ নম্বর বেতমোর রাজপাড়া বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন ছাত্রদল নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় ছাত্রদলের গঠিত প্রচার কমিটি ও দেশ গড়া পরিকল্পনা প্রশিক্ষণ টিমের অন্যতম সদস্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সারজু এবং ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) বিকে হাসান ফরাজীর নেতৃত্বে এ প্রচারণা অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান নিজাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান, পিরোজপুর জেলা ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি সোহেল বেপারী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মো. নাঈম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মর্তুজা হোসাইন, মঠবাড়িয়া পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব রাসেল গাজী, সাবেক যুগ্ম আহ্বায়ক আলামিন রাসেল এবং মঠবাড়িয়া ফরাজী কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. আরমানসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রচারণাকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন।