নলছিটিতে চ্যানেল এস-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন ‘চ্যানেল এস’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার গার্লস স্কুল সড়কের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ। চ্যানেল এস-এর নলছিটি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খান আলামিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী। বক্তারা চ্যানেল এস-এর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং আগামীতে জনকল্যাণে চ্যানেলটি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *