লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চাপায় স্কুলছাত্রীর মৃত্যু, আহত চালক ঢাকায়

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে দ্রুতগতির একটি ড্রাম্পট্রাক চাপায় আফরিন আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালক মো. রাজু গুরুতর আহত হয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

​মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা শহরের এলজিইডি ভবন সংলগ্ন লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফরিন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর এলাকার আক্তার পাটোয়ারীর মেয়ে এবং স্থানীয় ‘কাকলী শিশু অঙ্গন’ বিদ্যালয়ের শিক্ষার্থী।

​পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে অটোরিকশাযোগে আফরিন স্কুলে যাচ্ছিল। পথে এলজিইডি ভবন এলাকায় একটি বেপরোয়া গতির ড্রাম্পট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় আফরিন ও চালক রাজুকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চালক রাজুর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

​লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ড্রাম্পট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *