দেলদুয়ারে জাতীয় সাংবাদিক সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা ইউনিটের পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা কমিটির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা দেলদুয়ার উপজেলা ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মো. বাবলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক এম মাছুদুর রহমান মিলন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন তালুকদার ও সদস্য সাইদুর রহমান পলাশ।

সভায় উপজেলা ইউনিটের সাংগঠনিক কার্যক্রম বেগবান করতে বক্তব্য রাখেন সহ-সভাপতি অ্যাডভোকেট এ কে এম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোবারক খান, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া, অর্থ সম্পাদক রফিক মিয়া, প্রচার সম্পাদক বাবলু মিয়া ও দপ্তর সম্পাদক সৈকত হোসেন সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *