টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেন। এ সময় প্রার্থীরা তাদের নিজ নিজ প্রতীক গ্রহণ করে জনকল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তবে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রার্থীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করতে পারবেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৮টি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সর্বশেষ গত মঙ্গলবার ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *