কুড়িগ্রামে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াতের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ টাউন হল মার্কেটে জেলা জামায়াতের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। তিনি একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সেক্রেটারি মাওলানা মো. নিজাম উদ্দিন, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার এবং সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ।

বক্তারা আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান। সম্মেলনে কুড়িগ্রাম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *