কুড়িগ্রামে বিজিবির অভিযান: ৩০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ লাখ ২৯ হাজার ৮৯৫ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি)।

রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি।

বিজিবি জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা গাঁজা, গবাদিপশু, জিরা, ধইঞ্চার বীজ ও কসমেটিকসসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী মাদক ও চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এই অভিযান চালানো হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধে সকল বিওপিকে (BOP) সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *