কুড়িগ্রাম প্রতিনিধি: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘোষপাড়ায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
সাবেক উপজেলা নির্বাচন অফিসার (অব.) মো. আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মো. উমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, অ্যাডভোকেট আশরাফ আলী, শ্রমিক নেতা আব্দুল মালেক, ডাক্তার বেলাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মনসুর রহমান, সাবেক পৌর কমিশনার রোস্তম আলী তোতা ও আল-হারুনুজ্জামান হারুন। এছাড়াও যুবদল নেতা নাসিম পারভেজ তারা, রুহুল আমিন খান টিপু, মাসুদ রানা বাবু, মোরশেদ হোসেন লিটু, পৌর বিএনপির সদস্য জাফর আহমেদ ও এরশাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা সাইদ বিন ঈমান। মোনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর সংগ্রামের কথা স্মরণ করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং সদ্য প্রয়াত জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের আত্মার শান্তি কামনা করা হয়।