ঝালকাঠি প্রতিনিধি, মো. নাঈম মল্লিক:
ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. জোবায়ের হাবিব।
কুশংগল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব আলী হাওলাদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার লেলিন বালা, উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরিন আক্তারসহ অন্যান্যরা।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।