​কারওয়ান বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের মিছিল, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২৪ ডিসেম্বর ২০২৫

​রাজধানীর বৃহত্তম কাঁচাবাজার কারওয়ান বাজারে চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে রাজপথে নেমেছেন সাধারণ ব্যবসায়ীরা। আজ বুধবার রাত সাড়ে ৮টায় ব্যবসায়ীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

​মিছিল পরবর্তী সময়ে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল তেজগাঁও থানা এবং নিকটস্থ সেনা ক্যাম্পে গিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগে চাঁদাবাজ চক্রের মূলহোতা হিসেবে আব্দুর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।

​তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ব্যবসায়ীদের অভিযোগ গুরুত্বের সাথে গ্রহণ করেন এবং উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, “চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। আব্দুর রহমানসহ চক্রের সাথে জড়িত সকলের বিরুদ্ধে দ্রুত অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​এই কর্মসূচিতে কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেট কমিটির নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাজারে শান্তিতে ব্যবসা করার পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধ থাকবেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *