কুড়িগ্রামে মহিলা দলের কর্মী সমাবেশ: ধানের শীষের বিজয়ে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কুড়িগ্রাম প্রতিনিধি | ২২ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় দিনব্যাপী আলোচনা সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ফুলবাড়ী উপজেলার ৩নং বালাটারী, কিষামাত শিমুলবাড়ীর ৬নং ওয়ার্ড এবং কুরুষা ফেরুষা ৮নং ওয়ার্ডে এই সমাবেশগুলো অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন: আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা। আরও বক্তব্য রাখেন:

  • সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি (কায়কোবাদ)
  • সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে আছমা ইসলাম
  • কুড়িগ্রাম সদর উপজেলা মহিলা দলের সভাপতি হালিমা বেগম
  • হলোখানা ইউনিয়ন সভাপতি শাহনাজ এবং ফুলবাড়ী উপজেলা মহিলা দলের স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তাদের মূল বক্তব্য: সমাবেশে বক্তারা বলেন, “গণতন্ত্রের মূল দর্শনই হলো জনগণের শাসন। জনগণের ক্ষমতা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যেই বিএনপির ৩১ দফা বাস্তবায়ন আমাদের সংগ্রামের মূল অঙ্গীকার।”

তারা আরও বলেন, একটি দারিদ্র্যমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত আধুনিক ও স্বনির্ভর কুড়িগ্রাম গড়তে আগামী ১২ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানান। বক্তারা প্রত্যয় ব্যক্ত করেন যে, ধানের শীষের বিজয় হলে ‘রাষ্ট্র হবে জনতার’ এবং সবার আগে হবে বাংলাদেশ।

সমাবেশে উপজেলার বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী কর্মী ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *